সংবাদ শিরোনাম
তুচ্ছ ঘটনায় অভিমান করে ​ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোরীর আত্মহত্যা কমলগঞ্জের আদমপুর বনবিট।। বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর করলেন বনপ্রহরীরা ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় লাল সবুজ উন্নয়ন সংঘ’র উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ 

ব্রাহ্মণবাড়িয়ায় লাল সবুজ উন্নয়ন সংঘ’র উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ 

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
“লাল সবুজের প্রচেষ্টা, সবুজ করব দেশটা”এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ আগস্ট) সকালে সামাজিক সংগঠন “লাল সবুজ উন্নয়ন সংঘ” ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে জেলা শহরের বঙ্গবন্ধু স্কয়ারে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
আইডিয়াল রেসিডেনসিয়াল স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপানের সভপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. লোকমান হোসেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, জেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাহি, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ আশিক, সিনিয়র সদস্য আলাউদ্দিন সাবেরি, নুসরাত জাহান তাসিন ও রাকিব সাদি প্রমুখ।
লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম বলেন, ‘লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যরা তাদের জমানো টাকায় গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি শুরু করেছেন। আগামী তিন মাস এ কার্যক্রম সারাদেশে পরিচালনা করা হবে। গত ৫ বছরে সংগঠনটি ৪ লাখ গাছের চারা রোপণ ও বিতরণ করেছেন। এ বছরও সারাদেশে লাল সবুজের স্বেচ্ছাসেবীরা বাড়ি গিয়ে গিয়ে ১ লাখ গাছের চারা বিতরণ করা হবে বলে জানান।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com