সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
শিশুদের মানসিক-বিকাশ ও উন্নয়ন অবদানের জন্য কালকাতায় শিশু সংগঠক বিটুকে সংবর্ধনা

শিশুদের মানসিক-বিকাশ ও উন্নয়ন অবদানের জন্য কালকাতায় শিশু সংগঠক বিটুকে সংবর্ধনা

বিশেষ প্রতিবেদক, সময়নিউজবিডি

শিশুদের মানসিক বিকাশ ও উন্নয়ন কাজে বিশেষ অবদানের জন্য ভারতের  কালকাতায় ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান বিটুকে সংবর্ধনা দেয়া হয়েছে।
কলকাতায় লিভিং আর্ট আয়োজিত আন্তর্জাতিক শিশু কিশোর চিত্রকলা প্রদর্শনী ও প্রতিযোগিতায় নিয়াজ মোহাম্মদ খান বিটুকে সংবর্ধনা দেয়া হয়।
গত ৬ জুলাই বিকেলে কলকাতার চলচ্চিত্রকার  সত্যজিৎ রায় অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক ও সাহিত্যিক সমরেশ মজুমদার। বিশেষ অতিথি ছিলেন কলকাতা আই.সি.আর’র আঞ্চলিক পরিচালক শ্রী গৌতম দে, বাংলাদেশ উপ-হাইকমিশনার  প্রথম প্রেস সচিব ডঃ মুহম্মদ মুফাকরুল ইকবাল, কলকাতার বিশিষ্ট চিত্র শিল্পী শ্রী দেবব্রত চক্রবর্তী, শ্রী অসীম কাপুর, শ্রী গৌতম ঘোষ। অনুষ্ঠানে কলকাতাস্থ রাশিয়ান বিজ্ঞান ও সাংস্কৃতিক বিভাগের প্রোগ্রাম অফিসার গৌতম ঘোষ বিটুকে উত্তরীয় পড়িয়ে দেন ও তার হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লিভিং আর্ট’র নির্বাহী পরিচালক চিত্রশিল্পী বিপ্লব গৌস্বামী।অনুষ্ঠানে কবি, শিল্পী, চলচ্চিত্রকার, নারী নেত্রী, ক্রীড়া সংগঠক, সাংবাদিকসহ বিভিন্ন  শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

ইনাম/ সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com