সংবাদ শিরোনাম
তুচ্ছ ঘটনায় অভিমান করে ​ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোরীর আত্মহত্যা কমলগঞ্জের আদমপুর বনবিট।। বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর করলেন বনপ্রহরীরা ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় অন্ধকল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত।। ডিসেম্বরে সপ্তাহব্যাপী চক্ষু চিকিৎসা শিবির

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় অন্ধকল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত।। ডিসেম্বরে সপ্তাহব্যাপী চক্ষু চিকিৎসা শিবির

বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি (বিএনএসবি) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনাতয়নে সংস্থার সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন মুজিবুর রহমান বাবুল, গোলাম মহিউদ্দিন খান খোকন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূইয়া, সৈয়দ মিজানুর রেজা, হাজী মোঃ মহসিন, শেখ মোঃ মহসিন, জহিরুল ইসলাম ভূইয়া, স্বপন কুমার রায়, সাদেকুর রহমান শরিফ, এডঃ শাহনুর ইসলাম, মোঃ শাহ আলম, জায়েদুল হক, আলহাজ্ব ফারুক মিয়া, মোঃ শাহ আলম, খোকন কান্তি আচার্য্য, এম এ মালেক চৌধুরী, আশেকুর রহমান পাঠান, সালাউদ্দিন সরকার, মাসুম বিল্লাহ প্রমুখ।
সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শাহ আলমের সঞ্চালনায় সভায় সংস্থার প্রাতিষ্ঠানিক আলোচনা শেষ হলে, কয়েক বছরের বিরতির পর আগামী ডিসেম্বরে ব্যাপক পরিসরে সপ্তাহ ব্যাপী একটি চক্ষু চিকিৎসা শিবির আয়োজনের প্রস্তাব ও সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া চলমান করোনা সংকটকালে দৃষ্টি প্রতিবন্ধীসহ আপামর দরিদ্র ও অসহায় মানুষদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক অর্থ সাহায্য ও খাদ্য সামগ্রী বিতরণের সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রীর বহুল প্রশংসা করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com