সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক মামলায় তিন ভাইকে গ্রেপ্তার 

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক মামলায় তিন ভাইকে গ্রেপ্তার 

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক মামলার আসামি এলেন ভুইয়া (৪৫), এরশাদ ভুইয়া-(৩২) ও হানিফ ভুইয়া (২৭) নামে আপন তিন ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার পত্তন ইউনিয়নের পত্তন ইউনিয়নের পত্তন গ্রামের নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করেন পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা ঐ গ্রামের মোঃ সেলিম ভুইয়ার ছেলে। তাদের নামে মাদকসহ একাধিক মামলার আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
পুলিশ জানায়, বুধবার সকালে বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের পত্তন গ্রামের সেলিম ভুইয়ার বাড়িতে অভিযান চালিয়ে মাদকসহ ৮ মামলার আসামি এরশাদ ভুইয়া, ৩ মামলার আসামি এলেন ভুইয়া ও ১ মামলার আসামি হানিফ ভুইয়াকে গ্রেপ্তার করেন।
বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদককে জানান, গ্রেপ্তারকৃত আসামিরা আপন ভাই। তাদের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com