সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
নাসিরনগরে উৎসবমুখর পরিবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত

নাসিরনগরে উৎসবমুখর পরিবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর প্রতিনিধি
সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উৎসবমুখর পরিবেশে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২ টায় স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধ চত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় মাননীয় প্রধানমন্ত্রীর  জন্মদিন পালন অনুষ্ঠানে যোগ দিতে বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি রাফি উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অরুন জ্যোতি ভট্টাচার্য্যের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য আলহাজ্ব বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। তাছাড়াও উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও মহিলা আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে সকাল ৯ ঘটিকা হইতে উপজেলার বিভিন্ন কেন্দ্রে গণ টিকা কার্যক্রম পরিচালিত। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে সন্ধ্যায় এক মনোজ্ঞ বাউল গান অনুষ্ঠিত হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com