সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
নাগরিক ফোরামের কর্মসূচি অব্যাহত।। ৯ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

নাগরিক ফোরামের কর্মসূচি অব্যাহত।। ৯ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অবিলম্বে সকল ট্রেনের যাত্রা বিরতির দাবিতে চলমান কর্মসূচির অংশ হিসেবে আগামী ৯ অক্টোবর শনিবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন চত্বরে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। আজ জেলা নাগরিক ফোরামের এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সন্ধ্যায় আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে অনুষ্ঠিত ফোরাম সভাপতি পীযূষ কান্তি আচার্যেরর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা রতন কান্তি দত্তের পরিচালনায় উক্ত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা ওয়াছেল সিদ্দিকী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মৃধা, সহ-সভাপতি নীহার রঞ্জন সরকার, সহ-সভাপতি সাফির উদ্দিন চৌধুরী রনি, যুগ্ন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পারভেজ, যুগ্ন সম্পাদক মনিরুল ইসলাম শ্রাবণ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন শিপন, আইন সম্পাদক অ্যাডভোকেট প্রণব কুমার দাস উত্তম,  সংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ হোসেন প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন, গত ২৬ মার্চ হেফাজতের তাণ্ডবের ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়ার রেলওয়ে স্টেশন সংস্কার ও সকল ট্রেনের যাত্রা বিরতির দাবিতে নাগরিক ফোরাম নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন কর্মসূচি পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বিগত ২৫ সেপ্টেম্বর প্রেসক্লাব চত্বরে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ১৫ দিনের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের কর্মসূচির আল্টিমেটাম প্রদান করা হয়। ইতিমধ্যে উক্ত দাবি পূরণ না হওয়ায় পরবর্তী কর্মসূচি হিসেবে আগামী ৯ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন চত্তরে এক মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। উক্ত কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বসাধারণকে উপস্থিত থাকার জন্য সভা থেকে অনুরোধ জানানো হয়। (প্রেস বিজ্ঞপ্তি)

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com