সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুরা হলেন- মোঃ হাসান (০৫) ও তাজিম (০২)।
গতকাল মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার জাফরগঞ্জ ও আশুগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামে পৃথক দুটি মৃত্যুর ঘটনা ঘটে। এসব ঘটনায় পরিবারে চলছে শোকের মাতম।
জানা যায়, মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার জাফরগঞ্জ গ্রামের আব্দুল মন্নাফের ছেলে মোঃ হাসান অন্যান্য শিশুদের সাথে বাড়ির বাইরে খেলা করছিলেন। বিকেলে তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন আশপাশের এলাকায় খুঁজতে থাকেন। পরে বাড়ির পাশের একটি পুকুরে শিশু হাসানের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করেন।
অপরদিকে, একই দিন দুপুরে জেলার আশুগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামের ইদন মিয়ার ছেলে তাজিম মিয়া খেলা করতে গিয়ে পরিবারের অজান্তে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে তাকে বাড়ির উঠানে দেখতে না পেয়ে খুঁজাখুঁজি করেন পরিবার। কোথাও না পেয়ে বাড়ির পাশের পুকুরে খুঁজতে গিয়ে শিশু তাজিমের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com