সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেলো শিক্ষকের

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেলো শিক্ষকের

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সড়ক দুর্ঘটনায় মোঃ আব্দুল ওয়াহিদ-(৩২) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নিহত শিক্ষক শিক্ষক আব্দুল ওয়াহিদের স্ত্রী ও ছেলে রয়েছে।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তিনলাখপীর এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নিহত আব্দুল ওয়াহিদ জেলার বিজয়নগরে অবস্থিত ” ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট ” এর নন-টেক বিভাগের জুনিয়র প্রশিক্ষক ছিলেন। তিনি জেলার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের ওয়ারুক গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে।
জানা যায়, আব্দুল ওয়াহিদ স্ত্রী ও এক ছেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে বসবাস করেন। বৃহস্পতিবার বিকেলে শ্যালিকার বিয়ে উপলক্ষে জেলা শহর থেকে স্ত্রী সন্তানকে সাথে সিএনজি অটোরিকশা দিয়ে শ্বশুরবাড়ি কসবা যাচ্ছিলেন। পরে কসবা যাওয়ার পথে তিনলাখপীর এলাকায় তার সিএনজি অটোরিকশাটিকে একটি ট্রাক ধাক্কা দেন। এতে ঘটনাস্থলেই আব্দুল ওয়াহিদের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলেও আহত হলেও স্ত্রী তেমন আঘাত পাননি। তবে নিহতের ছেলে আশংকামুক্ত রয়েছে। এছাড়াও সিএনজিতে থাকা অপর এক যাত্রী আহত হয়েছে।
এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ জালাল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com