সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও বাংলাদেশ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও বাংলাদেশ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও বাংলাদেশ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টায় ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে দেশে ক্রমবর্ধমান হারে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতা, সংখ্যালঘু নির্যাতন ও উগ্র জঙ্গী কর্মকাণ্ডের প্রতিবাদে সাম্প্রদায়িক সম্প্রীতি ও বাংলাদেশ বিষয়ক  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার  প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জনাব র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা: মো. আবু সাইদ, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান এবং বিশিষ্ট সংস্কৃতি কর্মী নন্দিতা গুহ। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি সবাইকে ভিতর এবং বাহির থেকে মানুষ হয়ে, তাদের মনুষ্যত্ব জাগ্রত করে সুন্দর দেশ গড়ে তোলার অভিপ্রায় ব্যক্ত করেন এবং শিক্ষার্থীদেরকে মানবতার শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের বাংলাদেশ গড়ে তোলার আহবান জানান। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার ট্রেজারার, বিশিষ্ট শিক্ষাবিদ, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন। তিনি তার বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনা, আবহমান বাংলার চেতনা এবং অসাম্প্রদায়িকতাকে তুলে ধরেন এবং তিনি সমগ্র জাতিকে ধর্ম  নিরপেক্ষ হয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন করে অসাম্প্রদায়িক নীতি নিয়ে গড়ে ওঠার আহবান জানিয়েছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com