সংবাদ শিরোনাম
*ব্রাহ্মণবাড়িয়ায় যমুনা টিভির সাংবাদিককে ছুরিকাঘাত, প্রাণনাশের হুমকির অভিযোগ* ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে মসজিদ ও মোবাইল টাওয়ারের ব্যাপক ক্ষয়ক্ষতি তুচ্ছ ঘটনায় অভিমান করে ​ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোরীর আত্মহত্যা কমলগঞ্জের আদমপুর বনবিট।। বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর করলেন বনপ্রহরীরা ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন
কসবায় মালবাহী ট্রেনের ইঞ্জিন নষ্ট হওয়ায় চট্রগ্রামের সাথে সিলেট ও ঢাকার রেল যোগাযোগ বন্ধ 

কসবায় মালবাহী ট্রেনের ইঞ্জিন নষ্ট হওয়ায় চট্রগ্রামের সাথে সিলেট ও ঢাকার রেল যোগাযোগ বন্ধ 

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন নষ্ট হয়ে পড়ায় ঢাকা-চট্রগ্রাম ও চট্রগ্রাম-সিলেট রেলপথ ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ৭ টায় ঢাকা-সিলেট ও ঢাকা-চট্রগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে এ ঘটনাটি ঘটেছে।
এদিকে মালবাহী ট্রেনের ইঞ্জিন নষ্ট হওয়ায় চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর মহানগর গোধূলি কসবার অদূরে মন্দবাগে ও ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ও ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী আন্তঃনগর সুবর্ণা এক্সপ্রেস আখাউড়া স্টেশনে আটকা পড়েছে।
আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নষ্ট হওয়া ইঞ্জিনটি সরিয়ে নিয়ে পূণরায় ট্রেন চলাচল স্বাভাবিক করতে আখাউড়া রেলওয়ে জংশন থেকে উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com