সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
কবির কলমের কার্যনির্বাহী কমিটি গঠিত।। সভাপতি মনিরুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন ইকরাম

কবির কলমের কার্যনির্বাহী কমিটি গঠিত।। সভাপতি মনিরুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন ইকরাম

ব্রাহ্মণবাড়িয়া কবি ও কবিতা বিষয়ক সংগঠন কবির কলমের বার্ষিক সাধারণ সভা গতকাল শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত হয়। কবির কলম এর সভাপতি কবি সুমন সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোহেল এর পরিচালনায় এতে সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। সভায় বিগত বছরের সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ড পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়। সভায় সকলের সম্মতিক্রমে বর্তমান কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করে পুনরায় নতুন কার্যনির্বাহী পরিষদ ও স্থায়ী কমিটির গঠন করা হয়। সংগঠনের তিনজন প্রতিষ্ঠাতা ও রানিং কার্যকরী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ৫ সদস্য বিশিষ্ট স্থায়ী কমিটি গঠন করা হয় এবং কবি সুমন সাহাকে উক্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান ঘোষণা করা হয়। এছাড়াও সংগঠনের ২০২১-২২ মেয়াদে ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির সদস্যরা হলেন সভাপতি মনিরুল ইসলাম শ্রাবণ, সিনিয়র সহ-সভাপতি হুমায়ূন কবির, সহ-সভাপতি গাজী তানভীর আহমেদ, অবনী সরকার, কাজী জহির আহমেদ, জুবায়ের রহমান অন্তর, আব্দুল মতিন শিপন, ফাহিম মুনতাসির, ইফতেখারুল হক সোহান, সিরাজাম মুনিরা শশী, রিয়াজুল মোর্শেদ মোয়াজ, সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন ইকরাম, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফ সরকার, তাহমিদ অনি নিলয়, সাজাহান আহমেদ সাজন, সানিউর রহমান, সহ-সম্পাদক শরিফ উদ্দিন, সুমন রেজা, সাংগঠনিক সম্পাদক মোঃ ইকরাম, দপ্তর সম্পাদক মোঃ ফাহিম হাসান, প্রচার সম্পাদক মোঃ আশিকুর রহমান, সাহিত্য সম্পাদক ওয়াসিম মোল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক কুসুম সূত্রধর, পাঠাগার সম্পাদক নাজিউর রহমান রাকিব, কার্যকরি সদস্য সুমন সাহা, মোঃ গোলাম মোস্তফা, অভ্রজিৎ ভৌমিক, নাহিদুল আছহাব অনিক প্রমুখ। কমিটির সকল সদস্যবৃন্দ্; নিজ নিজ দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন। (প্রেস বিজ্ঞপ্তি)

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com