সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
চাতলাপুর চা বাগানে এক কর্মচারীকে চাকুরিচ্যুতের দাবীতে শ্রমিকের কর্মবিরতি ও বিক্ষোভ

চাতলাপুর চা বাগানে এক কর্মচারীকে চাকুরিচ্যুতের দাবীতে শ্রমিকের কর্মবিরতি ও বিক্ষোভ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ার উপজেলার সীমান্তবর্তী চাতলাপুর চা বাগানে মেয়ের বিয়েতে জ্বালানি কাঠের জন্য নেয়া গাছের খণ্ডাংশকে আটক করেছে স্থানীয় চা শ্রমিকরা। এঘটনায় গাছ চুরির অভিযোগ তুলে কর্মচারীকে চাকুরীচ্যুতের দাবিতে বুধবার (৩ নভেম্বর) সকাল ৮টা থেকে চা শ্রমিকরা কর্মবিরতি পালন করে। শ্রমিকরা চাতলাপুর চা বাগান কারখানাও অফিসের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ করে। মঙ্গলবার বিকালে চা বাগানের একটি প্লান্টেশন এলাকা থেকে জ্বালানি কাঠের জন্য গাছের দু’টি খণ্ডাংশ নিতে চান বাগানের টিলা বাবু (বাগান কর্মচারী) তৈয়ব আলী।
চাতলাপুর বাগানের শ্রমিকরা জানান, বাগানের টিলা বাবু (বাগান কর্মচারী) তৈয়ব আলী নানা সময়ে অনিয়ম করে আসছেন। শ্রমিকরা গাছের খণ্ডাংশ চুরির সময়ে আটক করেছে। পঞ্চায়েত কমিটির সভাপতি সাধন বাউরী বলেন, বাগানের টিলা বাবু তৈয়ব আলী মেয়ের বিয়েকে কেন্দ্র করে তিনি জ্বালানি কাটের জন্য মঙ্গলবার বিকেলে অবৈধভাবে একটি প্লান্টেশন এলাকা থেকে গাছের খণ্ডাংশ কেটে নিয়ে যেতে চান। শ্রমিকরা রাস্তা থেকে আটক করেছে। এতে শ্রমিকদের মাঝে অসন্তোষ শুরু হয়। তিনি বলেন, চা শ্রমিক মারা গেলে তার শেষকৃত্যের সময় চা বাগান কতর্ৃপক্ষের কাছে জ্বালানি কাঠ চেয়ে সহজে পাওয়া যায় না। আর একজন বাগান কর্মচারী মেয়ের বিয়ের জন্য অবৈধভাবে জ্বালানি কাঠ নিয়ে যাচ্ছেন।
এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেল থেকে চাতলাপুর চা বাগানের শ্রমিকদরা অভিযুক্ত বাগান কর্মচারীকে চাকুরিচূত্য করার দাবি জানাচ্ছে। বুধবার সকালে চা বাগান কারখানা ও অফিসের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করছে। এ সমাবেশে বক্তব্য রাখেন জাগরণ যুব ফোরামের সভাপতি মোহন রবিদাস, চা শ্রমকি নেতা সীতারাম বীন, শ্যামল অলমিক প্রমুখ। তাদের একটিইদোবি আজ বুধবারের মধ্যেই অভিযুক্ত চা বাগান কর্মচারিকে চাকুরিচ্যুত করে চা বাগান থেকে বের করে দিতে হবে। তবে অভিযুক্ত চা বাগান কর্মচারী তৈয়ব আলী বলেন, আগামী ১০ নভেম্বর আমার বড় মেয়ের বিয়ে হবে। এদিন রান্নার কাজে ব্যবহারে জ্বালানি কাঠের জন্য চা বাগান কর্তৃপক্ষের জ্ঞাতসারেই পুরাতন গাছের জীর্ণশীর্ণ দু’টি খণ্ডাংশ নিতে চেয়েছিলাম। তবে কিছু সংখ্যক লোকের পূর্ব বিরোধে শ্রমিকদের উস্কিয়ে পরিকল্পিতভাবে তাকে চাকুরিচ্যুত করতে এ আন্দোলন শুরু করেছে। এটি নিয়মতান্ত্রিক নয় বলে তিনি দাবি করেন।
চাতলাপুর চা বাগান ব্যবস্থাপক মো. কামরুজ্জামান জানান, মঙ্গলবার বিকেলেই অভিযুক্ত কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আর এ চা বাগানের উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, বুধবার বিকেলে চা শ্রমকিদের সাপ্তহিক মজুরি প্রদান করা হয়। চা শ্রমিকরা যদি শান্ত না হয় তা হলে স্বাভাবিকভাবে মজুরি প্রদান করা যাবে না।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com