সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে— বিজয়নগরে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে— বিজয়নগরে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, সময়নিউজবিডি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মৎস্য অধিদপ্তর এর আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  
বুধবার (১৭ জুলাই)উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহের নিগার’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিজয়নগর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান নাসিমা মুকাই আলী। 
প্রধান অতিথির বক্তব্যে নাছিমা মুকাই আলী বলেন, মাছ আমাদের জাতীয় সম্পদ। এই সম্পদ রক্ষা করা প্রতিটি জনগণের নৈতিক দায়িত্ব। এখন থেকে বিজয়নগর উপজেলার প্রতিটি দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা কাজের জবাবদিহিতা করতে হবে। জনগণের ন্যায্য অধিকার সম্পর্কে উপজেলা থেকে জানতে পারবে। বিজয়নগর উপজেলা হবে সারা দেশের মধ্যে মডেল উপজেলা।  
সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণ এর বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী, বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি মৃণাল চৌধুরী লিটন, সাধারণ সম্পাদক জিহাদুল হক বাবু, সিনিয়র সহ-সভাপতি শামসুল ইসলাম লিটন, দপ্তর সম্পাদক তানভীর আমিদ রাজীব, প্রচার সম্পাদক অপূর্ব, যুগ্ম সাধারণ সম্পাদক লিংকন চৌধুরী প্রমুখ।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com