সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
বিজয়নগরে ইউপি চেয়ারম্যান পদে নৌকার টিকেট পেলেন যারা 

বিজয়নগরে ইউপি চেয়ারম্যান পদে নৌকার টিকেট পেলেন যারা 

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ১০ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামীলীগ দলের মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে ৩ ইউপিতে নতুন মুখ এসেছে। বাকী ৭ টিতে বর্তমান চেয়ারম্যানরাই পুনরায় দলের মনোনয়ন পেয়েছেন।
মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন।
বিজয়নগর উপজেলায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থীরা হলেন- বুধন্তী ইউনিয়নে এফতেহারুল ইসলাম, চান্দুরা ইউনিয়ন সামিউল হক চৌধুরী, ইছাপুরা ইউনিয়নে নুরুল আমিন, হরষপুর ইউনিয়নে সারওয়ার রহমান ভূঁইয়া, পাহাড়পুর ইউনিয়নে আবুল কালাম আজাদ খন্দকার, বিষ্ণুপুর ইউনিয়নের আল মামুন সরকার,  সিঙ্গারবিল ইউনিয়নে মনির হোসেন, চম্পকনগর ইউনিয়নে হামিদুল হক হামদু, পত্তন ইউনিয়নে কামরুজ্জামান রতন, চর ইসলামপুর ইউনিয়নে দানা মিয়া ভুইয়া।
এদিকে, বুধন্তী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জিতু মিয়াকে বাদ দিয়ে উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি কাজী হারিছুর রহমানকে, ইছাপুরা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জিয়াউল হক বকুলকে বাদ দিয়ে আওয়ামীলীগ নেতা নুরুল আমিনকে ও বিষ্ণুপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ভুইয়াকে বাদ দিয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আল মামুন সরকারকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।
বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com