সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারি আটক 

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারি আটক 

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
র‍্যাবের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ‘‘৭১ বাংলা’’ টিভির স্টিকার যুক্ত প্রাইভেটকার থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ মোঃ আমিনুল ইসলাম বুলবুল-(৩৭) ও মোঃ সোহান-(২২) নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
গতকাল (২৪ নভেম্বর) রাত সাড়ে ১১ টায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতু এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা।
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল বুধবার রাত সাড়ে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতু এলাকায় অভিযান চালিয়ে ‘‘৭১ বাংলা’’ টিভি স্টিকার লাগানো প্রাইভেটকারে সাংবাদিক পরিচয়ধারী ১। মোঃ আমিনুল ইসলাম বুলবুল, পিতা-মৃত মহর আলী মুন্সি, সাং-কয়া, থানা-জীবননগর, জেলা- চুয়াডাঙ্গা, বর্তমান ঠিকানা- মিরপুর-১, নিউসি-ব্লক, বাসানং-৬/৭, রোড নং-২৫, মোঃ সামছু আমিন এর বাসার ভাড়াটিয়া, থানা- শাহআলী, ডিএমডি, ঢাকা ও মোঃ সোহান, পিতা-আবুল হাশেম, সাং-এখলাসপুর, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর, বর্তমান ঠিকানা-জনতা হাউজিং ৭০৭ বস্তি, কুদ্দুস মিয়ার বাসার ভাড়াটিয়া, থানা- মিরপুর, জেলা-ঢাকাদ্বয়কে আটক করেন। এসময় তাদের প্রাইভেটকার তল্লাশি করে ৮৭ কেজি গাঁজা, ০২ বোতল হুইস্কি, মাদক বিক্রয়ের নগদ ৩ হাজার টাকা ও ০১টি প্রাইভেটকার’সহ উদ্ধার করে জব্দ করা হয়।
র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরো জানান, আসামীরা দীর্ঘ দিন যাবৎ অনুমোদনহীন/লাইসেন্সবিহীন টিভি চ্যানেলের সাংবাদিক পরিচয়ে এবং স্টিকার ব্যবহার করে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা ও হুইস্কি দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com