সংবাদ শিরোনাম
তুচ্ছ ঘটনায় অভিমান করে ​ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোরীর আত্মহত্যা কমলগঞ্জের আদমপুর বনবিট।। বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর করলেন বনপ্রহরীরা ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু
নাসিরনগরে যু্বলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

নাসিরনগরে যু্বলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

আব্দুল হান্নান, নাসিরনগর প্রতিনিধি  ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ নভেম্বর) সকাল ১১ টায় স্থানীয় ডাক বাংলো চত্বরে উপজেলা আওয়ামী যুবলীগের এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের আহবায়ক রায়হান আলী ভূইয়ার সভাপতিত্বে এবং ভানু চন্দ্র দেব ও মোজাম্মেল হক দানার যৌথ সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সভাপতি এডভোকেট মোঃ শাহানুর ইসলাম, প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস।
সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি রাফি উদ্দিন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান রবিনা আক্তার, সাবেক যুবলীগ সভাপতি অঞ্জন কুমার দেবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এতে আরো বক্তব্য রাখেন নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান পুতুল রানী দাস, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক নির্মল চৌধুরী, উপজেলা ছাত্রলীগের আহবায়ক নাছির উদ্দিন রানা প্রমুখ। সভায় যুবলীগকে সুসংগঠিত করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপির হাতকে শক্তিশালী করতে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বক্তরা।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com