সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
আগামীকাল সাহিত্য একাডেমির নানান আয়োজনে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান দিবস

আগামীকাল সাহিত্য একাডেমির নানান আয়োজনে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান দিবস

আগামীকাল সোমবার বাংলাদেশ গ্রুপ থিয়েটার দিবস উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমি নানান আয়োজনের উদ্যোগ নিয়েছে। ১৯৮০ সনের এই দিনে দেশের সকল নাট্যদল নিয়ে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান প্রতিষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় সারা বাংলাদেশে একযোগে দিবসটি উদযাপন হয়ে আসছে। ৪১তম দিবস উদযাপন উপলক্ষে সাহিত্য একাডেমি আগামীকাল বিকাল ৩টায় স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ ভাষা চত্বরে ( পুরাতন ইন্ডাস্ট্রিয়াল মাঠ) সাহিত্য একাডেমি পাঠাগার সংলগ্ন মাঠ থেকে শোভা যাত্রা শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা, বৃন্দ আবৃত্তি ও নাটক প্রদর্শন করার পরিকল্পনা নিয়েছে।
আয়োজনটি উপভোগ করার জন্য সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন শহরের আপামর জনসাধারণকে আহবান জানিয়েছেন। (প্রেস বিজ্ঞপ্তি)

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com