সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
৭ দফা দাবি আদায়ে লাগাতার পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি

৭ দফা দাবি আদায়ে লাগাতার পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি


স্টাফ রিপোর্টার,সময়নিউজবিডি 

মহাসড়কে তিন চাকার যানবাহনসহ সব ধরনের অবৈধ যান চলাচল বন্ধ করতে ৭ দফা দাবি আদায়ে লাগাতার পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

শনিবার (২০ জুুুলাই) ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন থেকে এ হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা।

সংবাদ সম্মেলনে ৭ দফা দাবি উত্থাপন ও লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ। তিনি বলেন, আদালতের নির্দেশনা অমান্য করে জেলার সড়ক-মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল করছে। অদক্ষ চালকরা এসব নিষিদ্ধ যানবাহন চালানোর জন্য  প্রায়ই সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটছে।  পাশাপাশি সড়ক পরিবহন কর্তৃপক্ষের নির্দেশনা উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন স্থানে সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ড তৈরি করে যানজটও সৃষ্টি করছে।

হানিফ বলেন, গত ৭ জুলাই জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ নেতারা জরুরি সভা করে ৭ দফা দাবি বাস্তবায়ন না হলে ২৫ জুলাই ভোর ৬টা থেকে লাগাতার পরিবহন ধর্মঘট কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেন। সাধারণ মানুষের জানমাল এবং পরিবহন সেক্টরের বৃহত্তর স্বার্থে সরকার এসব দাবি বাস্তবায়ন না করলে ওই দিন সকাল থেকে ধর্মঘট শুরু হবে।

অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি হাজী মোঃ জমশেদ, সহ-সভাপতি কাজী আজাদ, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিসুর রহমান চৌধুরী, লোকাল বাস পরিচালনা কমিটির সভাপতি মো. আবুল বাশার ও সাধারণ সম্পাদক নিয়ামত খান প্রমুখ। 
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com