সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় দিবসের র‌্যালি বের করতে গিয়ে তিন শিবির কর্মী আটক

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় দিবসের র‌্যালি বের করতে গিয়ে তিন শিবির কর্মী আটক

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় দিবসের র‌্যালি বের করতে গিয়ে মেহেদি হাসান (২১), মোহাম্মদ আলী (১৮) ও মিয়াজ মিয়া (১৬) নামে তিন ছাত্রশিবির কর্মীকে আটক করে পুলিশে দিয়েছেন ছাত্রলীগ নেতারা।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় জেলা শহরের ফুলবাড়িয়া কনভেনশন সেন্টারের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত ছাত্রশিবিরের নেতারা জেলার বিজয়নগর, কসবা ও নবীনগরের বাসিন্দা।
পুলিশ জানায়, মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র‌্যালি বের করতে জেলার বিভিন্ন উপজেলা থেকে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা জেলা শহরের ফুলবাড়িয়া কনভেনশন সেন্টারে সামনে জড়ো হচ্ছিল। এসময় ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী দেখতে পেয়ে তাদেরকে আটক করে সদর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছাত্রলীগের নেতাকর্মীদের সহায়তায় তাদেরকে আটক করা হয়েছে। থানায় তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com