সংবাদ শিরোনাম
বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড
সরাইলে সড়ক দুর্ঘটনায় তিন ইটভাটা শ্রমিক নিহত ও আহত-২

সরাইলে সড়ক দুর্ঘটনায় তিন ইটভাটা শ্রমিক নিহত ও আহত-২

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর মিয়া (৩৫), মাহফুজ মিয়া (৩২) ও আমজাদ (৩০) নামে তিন ইটভাটার শ্রমিক নিহত হয়েছেন।এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছে।
শুক্রবার (১৭ ডিসেম্বর) সাড়ে ৫টায় সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ভৈশামোড়া নামক স্থানে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটেছে। আহত ২জনকে আশংকাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিএনজির যাত্রীরা শাহবাজপুর থেকে চান্দুরা ব্রিক্সস্ মিলের যাওয়ার পথে ভৈশা মোরা নামক স্থানে এ দুর্ঘগটনা ঘটে।
নিহতরা হলেন- সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের জান মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া (৩৫), শান্ত মিয়ার ছেলে মাহফুজ মিয়া (৩২) ও মৃত আক্কাস আলীর ছেলে আমজাদ (৩০)। আহত ব্যক্তিরা হলো খেঁজুর মিয়া (৪৫) ও কামাল মিয়া (৪০)।
হাইওয়ে থানা অফিসার ইনচাজর্ মোঃ শাহজালাল আলম জানান, ঢাকা-সিলেট মহাসড়কে ভোর সাড়ে পাঁচটায়  ভৈশা মোরা নামক স্থানে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে তিন জন সিএনজির যাত্রী  ঘটনাস্থলে নিহত হয়েছেন। ২জনকে আশংকাজনক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদেরকে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতলের মর্গে প্রেরন করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com