সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
সাহিত্য একাডেমি ব্লুমিং ফ্লাওয়ার সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সাহিত্য একাডেমি ব্লুমিং ফ্লাওয়ার সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য একাডেমি আয়োজিত ব্লুমিং ফ্লাওয়ার সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২১ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৮ ডিসেম্বর বিকাল তিনটায় স্থানীয় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেনের সভাপতিত্বে ও মানিক রতন শর্মা’র উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন দেশবরেণ্য কথাসাহিত্যিক রফিকুর রশীদ, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সহ সভাপতি নারী নেত্রী নন্দিতা গুহ, সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ ও রম্যলেখক পরিমল ভৌমিক, অনুষ্ঠান শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল আমিন, শুভেচ্ছা বক্তব্য দেন আমির হোসেন। অনুষ্ঠানে আবৃত্তি করেন সোহেল আহাদ, রিপন দেবনাথ ও নুসরাত জাহান জেরিন প্রমুূখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সঙ্গীত, নৃত্য, নাটক ও আবৃত্তি এগুলো হচ্ছে সংস্কৃতির এক একটা উপায়। সংস্কৃতি হচ্ছে সংস্কার করা। ধর্ম ব্যবসায়ীরা আলোকে ভয় পায় বলেই তারা সংস্কৃতিকে বিনষ্ট করতে চায়। বেঁচে থাকাটা মানে জীবন নয়,উন্নত মানুষ মানবিক, বিনম্র মানুষ হতে হলে সর্বাগ্রে চাই সাংস্কৃতিক মনস্ক মানুষ। ধর্ম ব্যবসায়ীদের রুখতে হলে সংস্কৃতির বিকল্প নেই। সংস্কৃতি কর্মীরা আলোর সৈনিক। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com