সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
কমলগঞ্জে ১নং মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

কমলগঞ্জে ১নং মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

শাব্বির এলাহী,কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
শনিবার (১৮ডিসেম্বর) মৌলভীবাজারের কমলগঞ্জে আনন্দ র‍্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দিনব্যাপী মেলার মাধ্যমে ১নং মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন করা হয়েছে। এদিন সকাল ১০টায় বেলুন ও কবুতর উড়িয়ে শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, সিলেট এর বিভাগীয় উপ পরিচালক মো. মোসলেম উদ্দিন। শতবর্ষ উদযাপন পরিষদের সভাপতি বসন্ত কুমার সিংহের সভাপতিত্বে ও সদস্য সচিব রানা রঞ্জন সিংহের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. এএসএম আজাদুর রহমান, মণিপুরি সমাজ কল্যাণ পরিষদের সাবেক সভাপতি সুজিত কুমার সিংহ, এড. চাঁদ মুরারী সিংহ স্বপন।  আলেচনায় অংশ নেন প্রাক্তন শিক্ষার্থী মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক শ্যাম সিংহসহ স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা। আলোচনা সভা শেষে প্রাক্তন শিক্ষার্থী সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ ও মৌলভীবাজার ম্যাটস এর  অধ্যক্ষ পদ্মমোহন সিংহকে সম্মাননা প্রদান করা হয়।
আলোচনায় বক্তারা শতবর্ষী এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রাথমিক স্তর পাস করা অনেক ছাত্রছাত্রী এখন শিক্ষক, চিকিৎসক, বিসিএস ক্যাডার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দেশে এবং বিদেশে কাজ করে বিদ্যালয়ের নাম উজ্জ্বল করেছেন বলে মন্তব্য করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com