সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
বিজয়নগরের পত্তনে নৌকার এক এজেন্টকে ৩ মাসের কারাদণ্ড 

বিজয়নগরের পত্তনে নৌকার এক এজেন্টকে ৩ মাসের কারাদণ্ড 

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের এক এজেন্টকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ৫নং বুথে নৌকা প্রতীকের মহসিন মিয়া নামে এক এজেন্টের পকেটে নগদ ৩৫ হাজার টাকা পাওয়ায় এ দণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত মহসিন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান রতনের পোলিং এজেন্ট ছিলেন।
দন্ডপ্রাপ্ত মহসিন মিয়া পত্তন ইউনিয়নের লক্ষীপুর গ্রামের রাশু মিয়ার ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল হক এই সাজা প্রদান করেন।তিনি জানান, ভোটকেন্দ্রে পোলিং এজেন্টদের তল্লাশি চালানো হয়। এসময় পোলিং এজেন্ট মহসিন মিয়ার পকেটে নগদ ৩৪ হাজার টাকা পাওয়া যায়। এই ঘটনায় মহসিনকে ৩ মাসের সাজা প্রদান করা হয়।আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার সতেন্দ্রনাথ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, নির্বাচনবিধি বহির্ভূত দ্রব্যসামগ্রী (টাকা) পাওয়ায় তাকে এ দণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com