সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
পরপারে পাড়ি জমালেন ফেনীর জয়নাল হাজারী

পরপারে পাড়ি জমালেন ফেনীর জয়নাল হাজারী

সময়নিউজবিডি রিপোর্ট
পরপারে পাড়ি জমালেন বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী বাংলাদেশ আওয়ামীলীগের  উপদেষ্টা পরিষদের সদস্য, ফেনী জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য ফেনীবাসীর জয়নাল আবেদিন হাজারী ওরফে জয়নাল হাজারী।
আজ সোমবার (২৭ ডিসেম্বর ২০২১ ইং) বিকেলে রাজধানী ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
ল্যাবএইড হাসপাতাল সূত্র দৈনিক প্রথম আলোকে জানিয়েছেন, গত ১৫ ডিসেম্বর হৃদযন্ত্র, কিডনি ও ফুসফুসে রোগজনিত অসুস্থতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ সোমবার বিকেলে তিনি চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান।
বহুল আলোচিত সমালোচিত বর্ণাঢ্য এ রাজনৈতিক নেতা ফেনী- ২ আসন থেকে ১৯৮৬, ১৯৯১ ও ১৯৯৬ সনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com