সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
উদীচী শিল্পী গোষ্ঠী সরাইল শাখার সম্মেলন অনুষ্ঠিত

উদীচী শিল্পী গোষ্ঠী সরাইল শাখার সম্মেলন অনুষ্ঠিত

সরাইল উপজেলা প্রতিনিধি
উদীচী শিল্পী গোষ্ঠী ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সংসদের সম্মেলন উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরাইল  ডাকবাংলোতে সম্মেলন উদ্বোধন করেন বিশিষ্ট কবি ওয়াহিদুর রহমান।
উদীচী শিল্পী গোষ্ঠী উপজেলা সংসদের সভাপতি মোঃ শরীফ উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া -২ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, জেলা সংসদের সভাপতি জহিরুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ, উপজেলা সাবেক সভাপতি সঞ্জীব কুমার দেবনাথ, সাবেক সভাপতি দেবদাস সিংহ রায়, সরাইল প্রেসক্লাবের সভাপতি আইয়ুব খান, সরাইল উপজেলা প্রেসক্লাবেরসভাপতি  মোহাম্মদ শফিকুর রহমান, বক্তব্য রাখেন  সংস্কৃতি কর্মী দেওয়ান রওশনার আক্তার লাকী,  সাবেক সাধারণ সম্পাদক মাসুদ আল মামুন,    প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোহাম্মদ সুমন পারভেজ। বিকালে কাউন্সিল অধিবেশনে প্রতিনিধিদের উপস্থিতিতে উপজেলা কার্যকরী কমিটি গঠন করা হবে। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব জহিরুল ইসলাম রিপন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com