সংবাদ শিরোনাম
তুচ্ছ ঘটনায় অভিমান করে ​ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোরীর আত্মহত্যা কমলগঞ্জের আদমপুর বনবিট।। বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর করলেন বনপ্রহরীরা ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু
কমলগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

কমলগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দিনব্যাপী কমলগঞ্জ উপজেলার রাণীর বাজার, আদমপুর বাজার, মসজিদ রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, হোটেল-রেষ্টুরেন্ট, ফার্মেসীসহ অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে। এ সময় মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী ও ঔষধ বিক্রয় করা, ফিজিশিয়ান সেম্পল বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রয় করার তাকে সংরক্ষণ করা, মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে রাণীর বাজারের রিমি কসমেট্রিক্সকে ১ হাজার টাকা, আদমপুর বাজারের ভাই ভাই পাঁচমেশালী ষ্টোরকে ১ হাজার ৫ শত টাকা, জুসনা মেডিকেলকে ৩ হাজার টাকা ও খাঁন এন্ড সন্সকে ৩ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।
এছাড়াও কার্যালয়ের অফিস কক্ষে বসে  শিউলী আক্তার নামে একজন অভিযোগকারীর অভিযোগের প্রেক্ষিতে শ্রীমঙ্গল উপজেলার হবিগঞ্জ রোডে অবস্থিত বনফুল এন্ড কোং এর পরিবেশক নূর এন্টারপ্রাইজকে ৬ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজারের সহকারী পরিচালক মোঃ আল আমিন জানান, এ অভিযানে ৫ টি প্রতিষ্ঠানকে ১৪ হাজার ৫ শত টাকা জরিমানা ও তা আদায় করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com