সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
বাংলাদেশ কল্যাণ পার্টি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ কল্যাণ পার্টি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ কল্যাণ পার্টি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে জেলা শহরের একটি কনভেনশন সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অথিতি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা (অব:) মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইবরাহিম। এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য ‘বিখ্যাত অপরাধ বিজ্ঞানী’ ড. শাহেদ চৌধুরী।
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম খান সাদাত এর সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব আবদুল আওয়াল মামুন।
বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান ও সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ মাহমুদ খান, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মুহাম্মদ নজরুল ইসলাম, যুগ্ম মহাসচিব সমন্বয় আবদুল্লাহ আল হাসান সাকিব, সেক্রেটারি ঢাকা মহানগর দক্ষিণ মো. তাহফিমুল ইসলাম, সেক্রেটারি ঢাকা মহানগর উত্তর ডা. মো. আলাউদ্দিন সিদ্দিকী, সেক্রেটারি যুব কল্যাণ পার্টি নাসির আল মামুন, কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা মহানগর উত্তর এর সভাপতি নাজমুল হুদা অপু, স্থায়ী কমিটির সদস্য মো. হাসান নাসির, ফোরকান আহমেদ, স্বেচ্ছাসেবক কল্যাণ পার্টির সভাপতি জসিম উদ্দিন প্রমুখসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন ফরিদ আহমেদ সাগর, এডঃ মো ওমর ইউছুফ খান, তাহসান আহমেদ জুবায়েল।
প্রধান অতিথি ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে অসুস্থতার কারণে সম্মেলনে না আসতে পেরে দুঃখ প্রকাশ করে বলেন, বাংলাদেশ কল্যাণ পার্টি আল্লাহর রহমতে এগিয়ে যাচ্ছে। আমরা সবসময় দেশ ও দেশের মানুষের কল্যাণ করবো।
চেয়ারম্যান সহ স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ সদস্যগণ করোনাক্রান্ত হওয়ায় দোয়া পরিচালনা করেন সোহেল রানা। তিনি পূর্ণ অনুষ্ঠান উপস্থাপনা করেন। সম্মেলনের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও কবিতা আবৃতি করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com