সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
বকেয়া বেতন ভাতাসহ বিভিন্ন দাবীতে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষকদের মানববন্ধন

বকেয়া বেতন ভাতাসহ বিভিন্ন দাবীতে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষকদের মানববন্ধন

বিজয়নগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্কিলস এ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (স্টেপ) শীর্ষক সমাপ্ত প্রকল্প থেকে রাজস্বখাতে প্রক্রিয়াধীন ৭৭৭ জন শিক্ষকের চাকরি রাজস্বখাতে দ্রুত স্থানান্তর ও ১৮ মাসের বেতন ভাতার দাবিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আর্কষণ করে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল ১১ টায়  ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনষ্টিটিউটের সামনে বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউট টিচার্স ফেডারেশন ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান ফোরামের উদ্যোগে সমাপ্ত স্টেপ প্রকল্প থেকে রাজস্বখাতে প্রক্রিয়াধীন শিক্ষকবৃন্দের ব্যানারে শিক্ষকরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
দ্রুত বকেয়া বেতন বাস্তবায়নের দাবিতে মানববন্ধনে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনষ্টিটিউটের শিক্ষক ইন্সট্রাক্টর মোঃ আল আমিন, শাহনাজ পারভীন, আবুল কাশেম, শেখ মাসুম মিয়া, মোঃ তোফাজ্জুল হক, সজল চন্দ্র দাস, ছাত্রনেতা নিলয় রহমান ইমন প্রমুখ। মানবন্ধনে শিক্ষকদের সাথে বিপুল সংখ্যক শিক্ষার্থীরা অংশ নেয় এবং একজন শিক্ষক তার সন্তানকে নিয়ে মানববন্ধনে অংশ নেয় এবং বেতন বন্ধ থাকায় বাচ্ছার দুধের টাকা যোগার করতে পারছেন না বলেও জানান। বক্তারা দ্রুত বেতন ভাতার দাবীতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com