সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
বিজয়নগর ইউএনও’র মোবাইল নাম্বার ক্লোন করে চেয়ারম্যানের কাছে চাঁদা দাবী

বিজয়নগর ইউএনও’র মোবাইল নাম্বার ক্লোন করে চেয়ারম্যানের কাছে চাঁদা দাবী

বিজয়নগর উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন সরকারি মোবাইল নাম্বার ক্লোন করে চেয়ারম্যান ও ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবী করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে থানা পুলিশকে অবহিত করে একটি জিডি করা হয়েছে।
থানায় দায়েরকৃত জিডির মাধ্যমে জানা যায়, গত বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার চান্দুরা ইউনিয়নের চেয়ারম্যান শামীম উল হক চৌধুরী, চর ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ দানা মিয়া ভুইয়া ও ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ও মিষ্টির দোকানের মালিকদেরকে ইউএনও এর সরকারি মোবাইল নাম্বার থেকে সরকারি সুবিধা দেওয়ার জন্য টাকা চাওয়া হয়। পাশাপাশি মিষ্টির দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলেও চাঁদা দাবী করা হয়।
এ ব্যাপারে  চান্দুরা ইউপি চেয়ারম্যান, চর ইসলামপুর ইউপি চেয়ারম্যান জানান, বুধবার সন্ধ্যা রাতে উপজেলা নির্বাহী অফিসারের নাম্বার থেকে তাদের কাছে সরকারী সুবিধা দেওয়ার বিপরীতে টাকা চাওয়া হয় এবং মিষ্টির দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে চাঁদা দাবী করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন, বুধবার রাতে ইউপি চেয়ারম্যান ও মিষ্টি ব্যবসায়ীর কাছে আমার ব্যবহৃত সরকারি মোবাইল নাম্বার থেকে ফোন দিয়ে চাঁদা দাবী করলে তারা আমাকে বিষয়টি অবগত করেন। পরে এ বিষয়টি থানা পুলিশকে অবহিত করে একটি সাধারন ডায়রি করা হয়েছে। তিনি আরো বলেন, প্রতারক চক্রকে টাকা না দিতে উপজেলা প্রশাসন এর ফেসবুক ও ব্যক্তিগত একাউন্ট থেকে অনুরোধ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com