সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
ছেলেধরা সন্দেহে গণপিটুনির প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের মাইকিং

ছেলেধরা সন্দেহে গণপিটুনির প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের মাইকিং

স্টাফ রিপোর্টার, সময়নিউজবিডি

পদ্মা সেতুর জন্য মানুষের মাথা ও রক্ত লাগবে উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর ফলে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ছেলেধরা সন্দেহে গণপিটুনির ঘটনা ঘটেই চলেছে। একের পর এক গণপিটুনিতে হতাহতের ঘটনায় সারা দেশে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 
এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে বিষয়টি নিয়ে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে মাইকিং করছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ। পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান বিপিএম পিপিএম এর নির্দেশে গতকাল মঙ্গলবার থেকে জেলার সবকটি উপজেলায় সংশ্লিষ্ট থানা পুলিশ এলাকায় মাইকিং শুরু করেছে। মাইকিংয়ের পাশাপাশি ধর্মীয় উপাসনালয়, স্কুল-কলেজে এবং হাট-বাজারে গিয়ে সুশিল সমাজের প্রতিনিধিদের নিয়ে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে সচেতনতামূলক সভাও করছেন জেলা পুলিশের কর্মকর্তারা।
মঙ্গলবার রাতে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলেন, পদ্মা সেতু দেশের সর্ববৃহৎ উন্নয়ন প্রকল্প। এ প্রকল্পের সাথে দেশের ভাবমূর্তি জড়িত। একটি মহল এ উন্নয়ন ব্যাহত করতে মিথ্যা গুজব রটিয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে, যা গুরুতর অপরাধ। এ ধরনের গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা এবং গণপিটুনি দিয়ে মৃত্যু ঘটানো ফৌজদারি অপরাধ।

বিবৃতিতে আরো বলাা হয়েছে, গুজবে কান না দিয়ে কাউকে ছেলে ধরা হিসেবে সন্দেহ হলে গণপিটুনি না দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দিতে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতেও গুজব ও গণপিটুনি ঠেকাতে প্রচারণা চালানোর কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com