সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
কমলগঞ্জে নিখোঁজ নারীর কঙ্কাল উদ্ধার

কমলগঞ্জে নিখোঁজ নারীর কঙ্কাল উদ্ধার

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে প্রায় ছয়মাস আগে নিখোঁজ হওয়া এক নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪জানুয়ারী) সন্ধ্যায় লাউয়াছড়া বিটের বাঘমারা ক্যাম্প এলাকার লঙ্গুরপাড় গ্রামের লঙ্গুছড়ার পাশে জঙ্গল থেকে কঙ্কাল উদ্ধার করা হয়। এসময় কঙ্কালের পাশে গাছের সাথে ঝোলানো একটি শাড়ি দেখে স্থানীয় মানিক মিয়ার ছেলে সোহেল আহমেদ গত ২৯ জুলাই নিখোঁজ হওয়া তার মা হাজেরা বিবির (৪৮) কঙ্কাল বলে দাবী করে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, সোমবার বিকালে ফুলবাড়ি চা বাগানের চা শ্রমিক বনো বাউরী ও তার স্ত্রী জঙ্গলে ছন কাটতে গিয়ে একটি গাছে শাড়ি ঝুলানো দেখতে পায়।পরে তারা বিষয়টি পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১টি শাড়ি, মাথার খুলি ও হাড় উদ্ধার করে। নিখোঁজ হাজেরা বিবির বড় ভাই মাধবপুর ইউপি চেয়ারম্যান আসিদ আলীর ছেলে শাহ্আলম গাছের সাথে ঝুলানো শাড়ি দেখে বলেন, এটি আমার ফুফরু শাড়ি ও কঙ্কাল হবে। আমার ফুফু হাজেরা বিবি দীর্ঘ সাড়ে পাঁচ মাস ধরে নিখেঁাজ রয়েছেন। উল্লেখ্য, গত ২৯ জুলাই হাজেরা বিবি নিখেঁাজ হন। নিখেঁাজের পর কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রী করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি মাথার খুলি ও কয়েকটি হাড় উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ কঙ্কালগুলো কার তা ডিএনও টেস্ট করার পর শনাক্ত করা যাবে। এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহন করা হচ্ছে।’
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com