সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
কমলগঞ্জে পূর্ব ঘোষণা ছাড়াই সাড়ে ৫ ঘন্টা বিদ্যুৎহীন,গ্রাহকদের চরম দুর্ভোগ

কমলগঞ্জে পূর্ব ঘোষণা ছাড়াই সাড়ে ৫ ঘন্টা বিদ্যুৎহীন,গ্রাহকদের চরম দুর্ভোগ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
কোন প্রকার পূর্ব ঘোষনা ছাড়াই রাতে গ্রীডে সমস্যার কারণ দেখিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত দু’দফায় সাড়ে ৫ ঘন্টা বিদ্যুৎহীন থাকায় কমলগঞ্জে বিদ্যুৎ গ্রাহক ও খুদে কারখানা মালিকদের চরম দুভোর্গ পোহাতে হয়েছে। মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের অধীনস্থ প্রায় লক্ষাধিক বিদ্যুৎ গ্রাহকদের এই দুভোর্গ পোহাতে হয়। শনিবার(২৯জানুয়ারী) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ও ২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত কমলগঞ্জ উপজেলা বিদ্যুৎ বিহীন ছিল।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিস সূত্রে জানা যায়,  শুক্রবার দিবাগত রাতে কুলাউড়া গ্রিডে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ত্রুটি দেখা দেয়ার পরও সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ছিল। তবে কুলাউড়া গ্রিডে ও বিদ্যুৎ লাইনে ত্রুটি মেরামতের জন্য তড়িঘড়ি করে কাজ করতে হয়েছে। এজন্য পূর্ব কোন নোটিশ প্রদান সম্ভব হয়নি।
স্থানীয় বিদ্যুৎ গ্রাহকরা জানান, পূর্ব কোন নোটিশ ছাড়াই মৌলভীবাবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনালে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত দু’দফায় সাড়ে ৫ ঘন্টা বিদ্যুৎ ছিল না। এতে রাইসমিল, স’মিল, মশলা মিল, চা বাগানের কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অনলাইন ক্লাসও বন্ধ হওয়ার ফলে ভোগান্তি পোহাতে হয়েছে।
অভিযোগ করে বিদ্যুৎ গ্রাহক চিকিৎসক আব্দুল মোত্তাকীন, শিল্পী বেগম, খুদে কারখানা মালিক মশিউর রহমান, মালিক মিয়া বলেন,স’মিল মালিক জাহিদুর রহমান রাজু বলেন প্রচন্ড শীতের সময় হঠ্যাৎ করে সকালে বিদ্যুৎ চলে গেল। আমাদের ধারণা ছিল কিছু সময় পরই আবার বিদ্যুৎ চলে আসবে। তবে খবর নিয়ে জানতে পারি গ্রিডে ও লাইনে কাজ চলছে। দুপুরের পর বিদ্যুৎ সরবরাহ করা হবে। তারা আরও বলেন, এই সময়ের মধ্যে বাসাবাড়িতে মোটরে পানি উঠানো, কলকারখানায় কাজকর্মের জন্য আমাদের অপেক্ষায় থাকতে হয়েছে। আগে বিষয়টি জানানো হলে এমন  দুভোর্গ পড়তে হতো না।
এ বিষয়ে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনালের ডেপুটি জেনারেল ম্যানেজার গোলাম ফারুক মীর অনাকাঙ্খিত ত্রুটির জন্য দু:খ প্রকাশ করে বলেন, রাতে সমস্যা দেখা দেয়ায় সকালে তড়িঘড়ি করে কাজ করতে হয়েছে। এই সময়ের মধ্যে মাইকিং কিংবা নোটিশ প্রদান সম্ভব হয়নি। মেরামত করা না গেলে যেকোন মুহুর্তে সমস্যা হয়ে যেতো।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com