সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ মোঃ হেলাল মিয়া-(২৮) ও মোঃ সোহেল মিয়া-(৩০) নামে দুই মাদক কারবারিকে আটক করেছেন র‍্যাব।
শনিবার (০৫ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮ টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল।
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, শনিবার রাত সোয়া ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর এলাকায় অভিযান চালিয়ে একই ইউনিয়নের ছাতিয়ান গ্রামের জাহের মিয়ার ছেলে হেলাল মিয়া ও একই উপজেলার সুহিলপুর ইউনিয়নের উত্তর সুহিলপুর গ্রামের সোহেল মিয়াকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ৫৬৫ পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়।
র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com