সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
বাংলা ইশারা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাংলা ইশারা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
“বাংলা ইশারা ভাষার প্রসার, শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার’ প্রতিবাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে।
সোমবার (০৭ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষ্যে বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের চিত্রাংকন প্রতিযোগিতা ব্রাহ্মণবাড়িয়া মুক ও বধির নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে আয়োজিত প্রতিযোগীতায় ২৫ জন বাক ও শ্রবণ প্রতিবন্ধী অংশ গ্রহণ করে। এ সময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুর কাইয়ুম, প্রতিবন্ধী ও সাহায্য কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ার প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা গায়ত্রী দেবনাথ এবং কন্সালটেন্ট ডাঃ মোঃ রাশেদুল কবীর, ব্রাহ্মণবাড়িয়া মুক ও বধির নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলামসহ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা, অভিভাবক ও শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রাহ্মণবাড়িয়া মুক ও বধির নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ আঃ আউয়াল। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com