সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
ব্রাহ্মণবাড়িয়ায় সুলতানপুরে ওমর ফারুক ও কুটি ইউপিতে ছাইদুর রহমান স্বপন চেয়ারম্যান নির্বাচিত

ব্রাহ্মণবাড়িয়ায় সুলতানপুরে ওমর ফারুক ও কুটি ইউপিতে ছাইদুর রহমান স্বপন চেয়ারম্যান নির্বাচিত


স্টাফ রিপোর্টার, সময়নিউজবিডি  

ব্রা‏হ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শেখ ওমর ফারুক (নৌকা) প্রতীকে ৫ হাজার ৪শত ৯৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ মো. মহসীন (আনারস) প্রতীকে ৫ হাজার ১শত ৬ ভোট পান। অপরদিকে কসবা উপজেলার কুটি ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ছাইদুর রহমান স্বপন (নৌকা) প্রতীকে ১৪ হাজার ৯শ ৮৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল কাদির আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২ হাজার ৫শ ৪০ ভোট।

রিটার্নিং কর্মকর্তা ও কসবা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হামিদ ইকবাল এ ফলাফল নিশ্চিত করেছেন। 
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৫ জুলাই) এই দুই ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।


ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com