সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে শাম্মী

এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে শাম্মী

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
সিলেট সরকারি মহিলা কলেজ থেকে এবারের এইচএসসির ফলাফলে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে এফএআর চৌধুরী শাম্মী। তিনি ২০১৯ সালে এসএসসি ও ২০১৬ সালে জেএসসি পরীক্ষায় সিলেট ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিল। এছাড়াও তিনি ২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার পশ্চিম মুড়িয়াউক চৌধুরী আজিমউদ্দিন সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছিল। শাম্মী ভবিষ্যতে ডাক্তার হয়ে গ্রামের অসহায় হতদরিদ্র মানুষের সেবা করতে চায়।
শাম্মী হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মুড়িয়াউক (চৌধুরী বাড়ি) গ্রামের বাসিন্দা কমলগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) হারুনুর রশীদ চৌধুরী ও মিনু রশীদ চৌধুরীর কন্যা এবং হবিগঞ্জ সদর উপজেলার ফান্দ্রাইল গ্রামের বিশিষ্ট সমাজসেবক-শিক্ষানুরাগী ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহির মিয়া চৌধুরী ও অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার আলহাজ্ব আলতাফ মিয়া চৌধুরীর নাতনী।
কমলগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) হারুনুর রশীদ চৌধুরী বলেন, এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেতে আমার মেয়ে অনেক কষ্ট করেছে। মেয়ের ভালো ফলাফলে আমরা খুশি।
আলাপকালে এফএআর চৌধুরী শাম্মী বলেন, এ সাফল্যের পিছনে আমার পিতা-মাতা ও শিক্ষক-শিক্ষিকার অবদান রয়েছে। এ সময় তিনি আরও বলেন, ভবিষ্যতে ডাক্তার হয়ে গ্রামের অসহায় হতদরিদ্র মানুষের সেবা করতে চাই।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com