সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
শ্রদ্ধা ভালোবাসায় ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

শ্রদ্ধা ভালোবাসায় ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ফুলেল শ্রদ্ধা ভালোবাসা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মহান ২১ শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।
আজ ২১ ফেব্রুয়ারি ২০২২, ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ এর প্রথম প্রহরে জেলা প্রশাসন ব্রাহ্মণবাড়িয়া এর আয়োজনে এবং সকল সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে জেলা শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
২১ শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে গার্ড অব অনার প্রদান করেন জেলা পুলিশের নেতৃত্বে বিভিন্ন বাহিনীর সদস্যরা ও স্কাউট এবং বিএনসিসির সদস্যরা।
পরে শহীদ মিনারে প্রথমে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন জেলা প্রশাসক শাহগীর আলম এর নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান এর নেতৃত্বে জেলা পুলিশ, ব্রাহ্মণবাড়িয়া পৌর মেয়র মিসেস নায়ার কবির,
জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকারের নেতৃত্বে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন জেলা আওয়ামীলীগ, জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম এমএসসি, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা বিএনপি, জেলা জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com