সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের প্রয়াত তিন সদস্যের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের প্রয়াত তিন সদস্যের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত

সময়নিউজবিডি টুয়েন্টিফোর রিপোর্ট       ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের প্রয়াত তিন সদস্য, দৈনিক ব্রাহ্মণবাড়িয়ার প্রকাশক ও সম্পাদক আলহাজ্ব মোঃ নূরুল হোসেন, দৈনিক আজকের হালচাল’র প্রকাশক ও সম্পাদক মোঃ আবেদুল হক আবেদ এবং  প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য মোঃ আক্তার হোসেনের স্মরনে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৩ মে) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রূপকার, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি  র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম. রশিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র মিসেস নায়ার কবির ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ আরজু, সৈয়দ মিজানুর রেজা, মঞ্জুরুল আলম, আ.ফ.ম কাউছার এমরান, রিয়াজ উদ্দিন জামি, আবদুন নূর। প্রয়াত পরিবারের পক্ষে বক্তব্য রাখেন প্রয়াত নূরুল হোসেনের সহধর্মীনি ও দৈনিক ব্রাহ্মণবাড়িয়ার সম্পাদক দেওয়ান ফয়জুন নাহার।
স্মরণসভায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সাংবাদিকগন প্রয়াত সাংবাদিকদের পরিবারের সদস্যগন উপস্থিত ছিলেন। স্মরণসভায় প্রয়াত তিন সাংবাদিকের পরিবারের হাতে মরনোত্তর সম্মাননা স্বারক তুলে দেন প্রধান অতিথি।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।   

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com