সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
কমলগঞ্জে সৈয়দ তালেব আলী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কমলগঞ্জে সৈয়দ তালেব আলী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে সৈয়দ তালেব আলী ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শনিবার (৫ মার্চ ) বিকাল ৪টায় বহুমুখী মডেল সরকারি হাইস্কুল মাঠে শান্তির প্রতীক কবুতর উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক রফিকুর রহমান।টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব সাংবাদিক সাজিদুর রহমানের সভাপতিত্বে ও সাংবাদিক শাহিন মিয়ার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে  সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌর মেয়র জুয়েল আহমেদ।জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  ইয়ারদৌস হাসান, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য ও উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও পৌর কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন,স্কাউট সম্পাদক মোশাহিদ আলী, উপজেলা ছাত্রলীগ  সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল, সম্পাদক সাকের আলী সজীব প্রমুখ।বিভিন্ন উপজেলার ১৬ টি দলের অংশগ্রহনে প্রথম দিনের খেলায় সবুজ বাংলা স্পোর্টিং ক্লাব, রাজনগর ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি শ্রীমঙ্গলকে ২-০ গোলে হারিয়েছে।উদ্বোধনী খেলা পরিচালনা করেন বাফুফের রেফারি মুজিবুর রহমান দুলু।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com