সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট
কমলগঞ্জে ফার্মিং পদ্ধতিতে সবজি উৎপাদনের প্রশিক্ষণ

কমলগঞ্জে ফার্মিং পদ্ধতিতে সবজি উৎপাদনের প্রশিক্ষণ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
রবিবার (০৬ মার্চ) মৌলভীবাজারের কমলগঞ্জে ইকোলজিক্যাল ফার্মিং পদ্ধতিতে সবজি উৎপাদন প্রশিক্ষণ শুরু হয়েছে। সকাল ৯টায় আদমপুরের ভানুবিল মাঝেরগাঁও মণিপুরী কমিউনিটি বেইসড ট্যুরিজম সেন্টারে ৩ ব্যাচে ৬দিন ব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদের। পিকেএসএফ এর অর্থায়নে সারা দেশের ৮টি বৃহৎ এনজিওর ৬২জন প্রতিনিধির অংশগ্রহণে এ প্রশিক্ষণ কর্মসূচী বাস্তবায়ন করছে শ্রীমঙ্গলের পাতাকুঁড়ি সোসাইটি। প্রশিক্ষণের ১ম দিনে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পিকেএসএফ এর উপ-ব্যবস্থাপক কাজী আবুল হাসনাত, ইকোলজিক্যাল ফার্মিং বিষয়ক পরামর্শক মোঃ মিজানুর রহমান,জেন্ডার এন্ড সোশ্যাল ইনক্লুশন অফিসার মেহনাজ আলম কুমকুম,পাতাকুঁড়ি সোসাইটি,শ্রীমঙ্গলের নির্বাহী পরিচালক দেবাশীষ দত্ত, সমন্বয়কারী জাহেদুর রহমান, ভানুবিল মাঝেরগাঁও মণিপুরী কমিউনিটি বেইসড ট্যুরিজম সেন্টারের পরিচালক নিরঞ্জন সিংহ প্রমূখ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com