সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
ভৈরবে র‍্যাবের অভিযানে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ভৈরবে র‍্যাবের অভিযানে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সময়নিউজবিডি রিপোর্ট
কিশোরগঞ্জ ভৈরব থানা এলাকায় অভিযান পরিচালনা করে অভিনব পদ্ধতিতে ৩০ কেজি গাঁজা’সহ আসামী মোঃ জাহিদুল বেপারী (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প।
বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ৯ টা ১০ মিনিটে ভৈরব থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জের ভৈরব থানা এলাকায় অভিযান চালিয়ে নাটোর সদর উপজেলার বড়ঘরিয়া গ্রামের আব্দুল হালিম বেপারীর ছেলে জাহিদুল বেপারীকে গ্রেফতার করেন। এসময় তার দখলে থাকা মুরগির পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করেন।
র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাছ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com