সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
ব্রাহ্মণবাড়িয়ায় নাপা সিরাপ খেয়ে দুই ভাইয়ের মৃত্যু 

ব্রাহ্মণবাড়িয়ায় নাপা সিরাপ খেয়ে দুই ভাইয়ের মৃত্যু 

সময়নিউজবিডি টুয়েন্টিফোর
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নাপা সিরাপ খেয়ে ইয়াছিন খান-(০৭) ও মোরসালিন খান-(০৫) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শোকে স্তব্ধ হয়ে পড়েছেন পরিবার।
বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
জানা যায়, গত দুদিন আগে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর গ্রামের মুরসালিন জ্বরে আক্রান্ত হন। এর আগে থেকে মুরসালিনের বড় ভাই ইয়াছিনের জ্বর উঠে। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাদের মা লিমা বেগম বাড়ির পাশের মা ফার্মেসী নামে একটি ঔষধের দোকান থেকে নাপা সিরাপ আনেন। বাড়িতে এসে সিরাপ খাওয়ানোর পর থেকেই ইয়াসিন ও মুরসালিন বমি করতে থাকে। পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন। রাতে জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে আসার পথে রাত ৯ টায় ইয়াসিন মারা যান এবং বাড়িতে আনার পর রাত সাড়ে ১০ টায় মুরসালিনও মারা যান। এ ঘটনার পর থেকে মা ফার্মেসীর মালিক মাঈন উদ্দিন পলাতক রয়েছে।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি নাপা সিরাপটির পরীক্ষা নিরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com