সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
সরাইল মহিলা কলেজে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন

সরাইল মহিলা কলেজে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল মহিলা কলেজে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গতকাল সকালে কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শিক্ষার্থীদের অংশ গ্রহনে অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক কবিতা, সংগীত, জাতীয় সংগীত ও রচনা প্রতিযোগিতা। কলেজের প্রভাষক মোহাম্মদ মাহবুব খান ও নাঈমা আক্তারের সঞ্চালনায় অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ‘বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাথা বিষয়ক স্মৃতিচারণ’ করেছেন ৭১ এর রণাঙ্গণের সমূহ দুই যোদ্ধা জাতীর শ্রেষ্ঠ সন্তান সরাইল মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো.ইসমত আলী ও ডেপুটি কমান্ডার মো. আনোয়ার হোসেন। স্মৃতিচারণকালে চোখের জল ছেড়ে দিয়েছিলেন মুক্তিযোদ্ধারা। স্বাধীনতার জন্য মুক্তিযোদ্ধাদের কষ্টের দিন গুলির কথা শুনে স্তম্ভিত হয়ে যায় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য মো. মাহফুজ আলী। পরে ৪টি ইভেন্টের প্রতিযোগিতায় অংশ গ্রহন প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। বিচারক ছিলেন ত্রিতাল সংগীত নিকেতনের অধ্যক্ষ সঞ্জীব কুমার দেবনাথ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com