সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
সরাইলে ভূমিহীন সাংবাদিককে পরিচয় গোপন রেখে ঘর করার জায়গা দিলেন এক লন্ডন প্রবাসী

সরাইলে ভূমিহীন সাংবাদিককে পরিচয় গোপন রেখে ঘর করার জায়গা দিলেন এক লন্ডন প্রবাসী

শফিকুর রহমান//সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফেইসবুকের স্ট্যাটাসের কল্যাণে পরিচয় গোপন রেখে ভিটি ভূমির জায়গা দিলেন এক লন্ডন প্রবাসী মানবিক মানুষ।
ভূমিহীন ঐ সাংবাদিক হলেন- সরাইল উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও কলামিস্ট ভুমিহীন আবেদুর আর শাহীন।
শুক্রবার (১৯ মার্চ) সরাইল উপজেলা সদরের আলীনগরে লন্ডন প্রবসাীর দেওয়া জায়গাতেই গৃহনির্মাণ কাজের শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
সাংবাদিক শরীফ উদ্দীনের সঞ্চালনায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন সমাজকর্মী রওশন আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য এড. জিয়াউল হক মৃধা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এড. আব্দুর রাশেদ, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, দৈনিক কুরুলিয়া পত্রিকার সম্পাদক ইব্রাহিম খান শাহাদাত,  উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক চেয়ারম্যান হুমায়ুন মিয়া, শহীদ বুদ্ধিজীবীর সন্তান আওয়ামীলীগ নেতা এড. সৈয়দ তানভীর হোসেন কাউছার, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনসুর মিয়া, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ আইয়ুব খান, সাধারণ সম্পাদক মাহবুব খান বাবুল, আওয়ামীলীগ নেতা মুস্তাফিজুর রহমান, কমিউনিস্ট পার্টি সরাইল শাখার সভাপতি দেবদাস সিংহ রায়, উপজেলা আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম মন মিয়া, সাংবাদিক আবেদুর আরা শাহীনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য ব্যাক্তিবর্গ। বক্তারা নাম প্রকাশে অনিচ্ছুক সেই মহান ব্যক্তিকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিক শাহীনের পাশে থেকে সার্বিকভাবে সহযোগীতা করার কথা বলেন। সরাইলবাসীকে সাথে নিয়ে বাড়ি নিমার্ণে দায়িত্ব নিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য এড. জিয়াউল হক মৃধা।

গৃহনির্মাণ কাজের শুভ উদ্বোধন করছেন অতিথিগণ।

জানা যায়, সাংবাদিক আবেদুর আর শাহীন ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বাড়িউড়া নামক স্থানে সড়ক ও জনপদ বিভাগের জায়গায় কোনরকম একটি টিনের ঘর করে বসবাস করতেন। গত প্রায় দু’বছর ধরে সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়ে পড়েন তিনি। এরপর থেকে সকলের সহযোগীতায় পরপর দু’বার পায়ের অপারেশন করা হলেও সম্পূর্ণ সুস্থ হননি। গত দু’মাস আগে তাকে দেখতেই তার সেই ভাঙ্গা টিনের ঘরে গিয়েছিল উপজেলা সদরের ছোট দেওয়ান পাড়ার বাসিন্দা সমাজকর্মী রওশন আলীসহ কয়েকজন। সেদিনই দ্বিতীয় বারের মত সড়ক ও জনপদ বিভাগের নোটিশ আসে তার ব্যবহৃত জায়গাটি ছেড়ে দেয়ার জন্য। সাংবাদিক শাহীনের এই কষ্টের কথাগুলি শুনে রওশন আলীর নিজস্ব ফেইসবুক আইডিতে অসুস্থ সাংবাদিক শাহীনের করুণ চিত্র তুলে ধরেন। তিনি যে গৃহহীন সেটা স্পষ্ট করেই তুলে দেন তার স্ট্যাটাসে। ফেসবুকে দেওয়া স্ট্যাটাসটি লন্ডন প্রবাসী সরাইলের কৃতি সন্তানের (যিনি নাম প্রকাশে অনিচ্ছুক) দৃষ্টিতে পড়লে তিনি ঔ সমাজকর্মীর সাথে যোগাযোগ করে তার ব্যাক্তিগত জায়গা থেকে আড়াই শতক ভিটি ভুমি দিতে আগ্রহ প্রকাশ করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com