সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
বিজয়নগরে দর্শনার্থীদের নজর কেড়েছেন মাধ্যমিক শিক্ষা অফিসের দৃষ্টিনন্দন স্টল 

বিজয়নগরে দর্শনার্থীদের নজর কেড়েছেন মাধ্যমিক শিক্ষা অফিসের দৃষ্টিনন্দন স্টল 

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় ২৭ টি স্টলের মধ্যে মাধ্যমিক শিক্ষা অফিসের দৃষ্টিনন্দন স্টল উপস্থাপনে দর্শনার্থীদের নজর কেরেছে।
গত ১৭ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত চলা মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় বাংলাদেশ সরকারের দৃষ্টিনন্দন মাধ্যমিক বিদ্যালয় গুলোতে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে ৪তলা বিশিষ্ট  “শেখ হাসিনা ভবন” নামে একাডেমী ভবন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব, শীতকালীন খেলাধুলার কর্মকান্ড, পড়াশোনার পাশাপাশি সৃজনশীল মেধা বিকাশের জন্য বিভিন্ন প্রতিযোগীতা আয়োজন সুন্দরভাবে উপস্থাপনসহ বর্তমান সরকারের শিক্ষার কার্যক্রম এর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড উপস্থাপন করেছেন।
১৭ ই মার্চ উদ্বোধনী দিনে স্টল পরিদর্শনের সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসিমা মুকাই আলী, উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদসহ আগত বিভিন্ন অতিথিদেরকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিয়ে ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করেন। উক্ত মেলায় ২৭টি স্টল এর মধ্যে কোন স্টলে উদ্বোধনী অনুষ্ঠানে আগত অতিথিদের বরণ করার জন্য তেমন কোনো ব্যতিক্রমী ব্যবস্থা ছিল না। তাই তাদের উত্তরীয় আয়োজনটি মেলার ভিন্নমাত্রা যোগ হয়েছে।
বিজয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল জানান, আমরা সবসময়ই সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড এমন মেলা বা কোন উৎসবে উপস্থাপনের জন্য আন্তরিক ছিলাম এবং থাকব ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করছি বর্তমান সরকারের শিক্ষা খাতে উন্নয়নমূলক সকল কর্মকান্ড আমাদের স্টলে ফুটিয়ে তোলার জন্য।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com