সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ছয়ঘড়িয়া আলহাজ্ব শাহ আলম উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষকের নামে মিথ্যাচার করে ক্রাইম পেট্রোল বিডি ডট কম নামে একটি অনলাইন নিউজ পোর্টালে ‘জাতির পিতার নাম শুনে ক্ষিপ্ত হলেন সেলিনা’ শিরোনামে একটি নিউজ প্রকাশ করেছেন। যাহা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষককে মিথ্যাচার করে জড়ানো হয়েছে বলে দাবি করছেন মোছাঃ সেলিনা বেগম। এ নিউজে মোছাঃ সেলিমা বেগমকে সহকারি শিক্ষক হিসেবে এবং সময় উল্লেখ করা হয়েছে সকাল ১০ টা। নিউজে আরো উল্লেখ্য করা হয় সেলিনা বেগম শ্রেণি কক্ষে ছিলেন। প্রকৃত পক্ষে মোছাঃ সেলিনা বেগম এ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক এবং তিনি ঐ সময় বিদ্যালয়ের অফিস কক্ষে অবস্থান করেছিলেন। বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোছাঃ সেলিনা বেগম বলেন, গত ২০ জুলাই আমার বিদ্যালয়ে হঠাৎ করে একদল যুবক প্রবেশ করেন। তখন আমি অফিস কক্ষে অবস্থান করছিলাম। তখন সময় ছিল বেলা সাড়ে ১২ টা। বিদ্যালয়ে পুরোদমে পাঠদান চলছিল। আমার সহকারি শিক্ষকগণ শ্রেণি কক্ষে পাঠদান করছিল। তখন তারা শ্রেণি কক্ষে আচমকা ভাবে প্রবেশ করে ছবি ও ভিডিও ধারন করতে শুরু করেন। পরে তাদের পরিচয় জানতে চাইলে শ্রেণি শিক্ষকদের নিকট তারা ক্রাইম পেট্রোল বিডির লোক পরিচয় দেন। বিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকদেরকে হয়রানীমূলক কথাবার্তা জিঞ্জাসা করেন তারা। পরে তারা অফিস কক্ষে এসে আমার নিকট বিদ্যালয় সম্পর্কে তথ্য জানতে চায় তখন আমি তাদের আচার আচরণ সন্দেহ হওয়া তথ্য দিতে অনিহা প্রকাশ করি। পরে তারা গিয়ে আমাকে মিথ্যাচার করে একটি ভূয়া, অসত্য ও বিভ্রান্তিকর , অরুচিভাষা বক্তব্য এবং উদ্দ্যেশ প্রনোদিত ভাবে সংবাদ প্রকাশ করেন। যাহা আমার দৃষ্টিগোচর হয়েছে। যাহা সম্পূর্ণরুপে মিথ্যা ও ভিত্তিহীন। আমি এই মিথ্যা ও ভূয়া সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 

নিবেদক

মোছাঃ সেলিনা বেগম সহকারি প্রধান শিক্ষক

ছয়ঘড়িয়া আলহাজ্ব শাহ আলম উচ্চ বিদ্যালয়

আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া।

তাং-২৮/০৭/১৯ ইং           

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com