সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
কমলগঞ্জে ১৫২ স্কুলে সুরক্ষা সামগ্রী দিয়েছে ইউনিসেফ

কমলগঞ্জে ১৫২ স্কুলে সুরক্ষা সামগ্রী দিয়েছে ইউনিসেফ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
কোভিড -১৯ পরিস্থিতি মোকাবেলায় মৌলভীবাজারের কমলগঞ্জে ১৫২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিয়েছে ইউনিসেফ।
বৃহষ্পতিবার(২৪ মার্চ) দুপুরে কমলগঞ্জ উপজেলা শিক্ষা অফিস এর আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক এর সভাপতিত্বে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রত্যেকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে এসব সামগ্রী তুলে দেন বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এম.পি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার, মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুর রহমান, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইয়ারদৌস হাসান, পৌর মেয়র জুয়েল আহমেদ প্রমূখ।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, এম মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, শিক্ষক মামুনুর রশীদ ভূঁইয়া, সাংবাদিক শাব্বির এলাহী প্রমূখ। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com