সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
অবৈধ ইনকাম করি না, অবৈধ টাকায় থুতুও ফেলি না ; নকলায় মতিয়া চৌধুরী

অবৈধ ইনকাম করি না, অবৈধ টাকায় থুতুও ফেলি না ; নকলায় মতিয়া চৌধুরী

.

শেরপুর জেলা প্রতিনিধি

কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ি) আসনের সাংসদ সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ। ৭১সনে পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে আমরা দেশকে স্বাধীন করেছি। সুতরাং প্রকৃতির সঙ্গে লড়াই করেই বাংলাদেশ এগিয়ে যাবে। কোন অপশক্তিই দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে বাঁধাগ্রস্ত করতে পারবেনা।

মতিয়া চৌধুরী ২৭জুলাই শনিবার শেরপুরের নকলা উপজেলার বারমাইসা দাখিল মাদরাসা মাঠে উরফা ইউনিয়নের গরীব ও দুঃস্থদের মাঝে শাড়ি, গেঞ্জি ও ট্রাউজার, মুক্তিযোদ্ধা, দফাদার ও চৌকিদারদের মাঝে পান্ঞ্জাবি এবং ইউনিয়নের সকল মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদরাসার ৯ম শ্রেণির টপ ফোর শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রাপ্ত সিনথেটিক শাড়ি বিতরণকালে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা মানবতার নেত্রী। মানবিক গুন আছে বলেই তিনি রোহিঙ্গাদেরকে এদেশে আশ্রয় দিয়েছেন।

এসময় পুলিশ সুপার (এসপি) কাজী আশরাফুল আজীম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেন, ইউপি চেয়ারম্যান রেজাউল হক হীরা, জেলা পরিষদ সদস্য সামিউল হক মুক্তা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খলিলুর রহমান, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেলসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com