সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
কমলগঞ্জে সৈয়দ তালেব আলী ফুটবল টুর্ণামেন্টে সাটিয়াজুড়ি ফুটবল ক্লাব চ্যাম্পিয়ন

কমলগঞ্জে সৈয়দ তালেব আলী ফুটবল টুর্ণামেন্টে সাটিয়াজুড়ি ফুটবল ক্লাব চ্যাম্পিয়ন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সৈয়দ তালেব আলী ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা গত বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলাটি নির্ধারিত সময়ে শূন্য শূন্য গোলে ড্র হয়। পরে ট্রাইব্রেকারে সাটিয়াজুড়ি ফুটবল ক্লাব, চুনারুঘাট, হবিগঞ্জ ৫-৩ গোলে খেলোয়াড় কল্যাণ সমিতি, নছিরগঞ্জ, কুলাউড়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের অংশগ্রহণকারী উভয় দলের হাতে পুরস্কার তুলে দেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, উপজেলা স্কাউটস সম্পাদক মোসাহীদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, টুর্ণাামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহণ করে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com