সংবাদ শিরোনাম
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান সাংবাদিক আসিফুর রহমান খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ
ফলোআপ-পরকীয়ার জেরেই নবীনগরে খুঁন হন ব্যবসায়ী সুমন

ফলোআপ-পরকীয়ার জেরেই নবীনগরে খুঁন হন ব্যবসায়ী সুমন

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
পরকীয়ার জেরেই ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ফার্নিচার ব্যবসায়ী আতিকুর রহমান সুমনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
বুধবার (০৬ এপ্রিল) রাত সাড়ে ৮টায় নবীনগর উপজেলা সদর থেকে গ্রেপ্তারকৃত শরীফ মিয়া-(২২) এর স্বীকারোক্তির প্রেক্ষিতে পুলিশ বিষয়টি নিশ্চিত করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গ্রামের মারফত আলীর ছেলে শরীফ মিয়ার চুরি করার স্বভাব ছিলো। এনিয়ে শরীফ মিয়ার স্ত্রী অভিমান করে বাবার বাড়িতে চলে যান। শরীফ স্ত্রীকে নিজ বাড়িতে ফিরিয়ে আনতে অনেক চেষ্টা করেও ব্যর্থ হন। পরে জানতে পারেন ফার্নিচার ব্যবসায়ী আতিকুর রহমান সুমনের সাথে তার স্ত্রীর পরকীয়া প্রেমের সম্পর্ক রয়েছে এবং ইতিমধ্যে সুমন ও শরীফের স্ত্রী বিয়ে করারও সিদ্ধান্ত নিয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে সুমনকে হত্যার সিদ্ধান্ত নেন শরীফ। যার কারনে গত ৪ এপ্রিল ভোর ৫টায় সুমনকে হত্যা করেছেন এবং হত্যার পরিকল্পনা একাই বাস্তবায়ন করেছেন শরীফ।
অপরদিকে, পুলিশ জানিয়েছেন, আগামীকাল ৭ এপ্রিল রোজ বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃত শরীফ মিয়াকে আদালতে হাজির করা হবে।
এদিকে ফার্নিচার ব্যবসায়ী আতিকুর রহমান সুমনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে পুলিশ বললেও ময়নাতদন্তের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে টেঁটার আঘাতে সুমনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, গত ৪ এপ্রিল ভোর ৫ টায় সেহরি খেয়ে ঘর থেকে বের হওয়ার পরই নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া বাজারের ফার্নিচার ব্যবসায়ী আতিকুর রহমান সুমনকে হত্যা করা হয়। নিহত সুমন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ পৌর শহরের আলীপুর এলাকার মৃত আবু মিয়ার ছেলে। সে বাঘাউড়া গ্রামের একটি বাড়িতে বেশ কয়েক বছর যাবৎ ভাড়া থেকে বাঘাউড়া বাজারে ফার্নিচারের ব্যবসা করতেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com